• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চ্যানেল আর সম্পাদকের জিডি

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতিষ্ঠানের লোগো ব্যবহার এবং বিভিন্ন মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনলাইন নিউজ চ্যানেল চ্যানেল আর-এর সম্পাদক মো. রবিউল আউয়াল।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মসংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।
জিডিতে ‘প্রাচীরের ওপারে’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট প্রচারের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি চ্যানেল আর-এর লোগো ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন পোস্ট দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ ছাড়া বিভিন্ন মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

জিডিতে ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাময়িক বরখাস্তকৃত কারারক্ষী হামিদুর রহমান এবং নাদিম নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

চ্যানেল আর-এর সম্পাদক মো. রবিউল আউয়াল তাঁর ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category