• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

রাজধানীর কদমতলীতে হাসিবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:রাজধানীর কদমতলী থানার আলোচিত হাসিবুল হাসান ওরফে বাবু (২৮) হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ কোরবান (২৮)‌কে শনির আখড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে কোরবানসহ একাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা (নম্বর-৪১, তারিখ-২৬/০৮/২০২৫) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ কোরবানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কোরবান কদমতলীর পাটেরবাগ এলাকার মোতাহার আলীর ছেলে। তাকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category