• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে সার ডিলারকে ১ লাখ ও লাইসেন্সহীন বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না:শেরপুরে কৃষকদের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি’র এক ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

অভিযানে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় শিশির এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষকের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকের অধিকার সুরক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ কৃষক সমাজ স্বস্তি প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category