• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৭৫ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):শেরপুরের শ্রীবরদী সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান দৈনিক ইনকিলাবকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এই সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

তিনি জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে যে কোনো নাশকতা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category