মওদুদ আহমেদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির পূর্বঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংষ্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, পঞ্চগড়-১ আসনের ধানের শীষের একমাত্র কান্ডারী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
শুক্রবার (১১ জুলাই) আটোয়ারী উপজেলার মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে আটোয়ারী উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
অত:পর দিনব্যাপী আটোয়ারী উপজেলার বিভিন্ন স্থানসহ, পঞ্চগড় সদর উপজেলার গলেহা কান্তমনি, টুনিরহাট ও চাকলাহাট সহ বিভিন্ন হাটবাজারে স্থানীয় জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। পায়ে হেঁটে গ্রাম-গঞ্জ,সড়ক, দোকান,অলিগলি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং রাষ্ট্র সংস্কারের এই পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
এ সময় ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির উক্ত এলাকা সমুহের গরীব, দুখী, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের কথা শুনেন এবং সমতা ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ জননেতা তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।