• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২৫৪ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি: ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় এককোটি ৬২ লাখ টাকার উপরে হবে।

আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যানে পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে। যার বর্তমান বাজার মূল্যে এককোটি ৬২ লাখ টাকার উপরে।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই গরু মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category