• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে শিশু ধর্ষণের অপরাধে ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩৭৮ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

আ.ন.ম. লুৎফর রহমান জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত: আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেন’র অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। মেয়েটিকে প্রেমে রাজি না হওয়ার বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করত আরিফ হোসেন।

বিগত ২০২০ সালের ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। ওই সময়, আগে থেকে উৎ পেতে থাকা প্রতিবেশী ১৬ বছর বয়সী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ১৩ বছর বয়সী ফয়জুল করিম হীরা মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ে নিয়ে যায়।

ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে বাঁশ ঝাড়েই রেখে চলে যায়।
রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফজলুল হক জানান, এ ঘটনায় ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার হওয়া শিশুর বাবা মোবারক হোসেন। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজকের তারিখে মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অপরাধীর উপস্থিতিতে ১০ বছরের কারাদেণ্ডর ঘোষণা দেন বিজ্ঞ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category