• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জামালপুর প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ ১৫ জুলাই দুপুরে স্টেশন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা সায়েম মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচারে মেতেছিল। এ দেশে কোনো গণতন্ত্র ছিলনা, আইনের শাসন ছিল না এবং মানুষের বাক স্বাধীনতা ছিল না। তখন বিএনপি এই ফ্যাসিস্ট পতনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর মিটফোর্ডে অনাকাঙ্খিত হত্যাকান্ডের ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছিলেন, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারপর স্বৈরাচার সরকারের প্রেতাত্মরা আন্দোলন তৈরি করার অপচেষ্টা করছে। তারা আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য এই পাঁয়তারা করছে। তাদেরকে প্রতিহত করার জন্য জামালপুরের সকল নেতাকর্মীদের আহŸান জানান তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category