• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- সাবেক এমপি রুবেল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর জেলা প্রতিনিধি / ৮৩৭ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, আমরা সবাই ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।

সাবেক এমপি আরো বলেন, মহিলা দলের নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেশি। কারণ এই নির্বাচনী এলাকায় মহিলা ভোটের সংখ্যা পুরুষ ভোটারের সমসাময়িক। তাই সবাইকে এখনই নির্বাচনী মাঠে নামতে হবে। মহিলা ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার জন্য আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।

২৭ জুলাই সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনার সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।

মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন। অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category