• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৩০ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে চৌকস ডিবি টিম গত ২২ আগস্ট রাত থেকে ২৩ আগস্ট ভোর পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে ২২ আগস্ট রাত ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া এলাকা থেকে মোঃ রবিন (২৮), পিতা-মোঃ ইউনুস, সাং-কুসুমবাগ জুরাইন, কদমতলী, ঢাকা মহানগর—কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ২৩ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে পৃথক অভিযানে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এরা হলেন—

মোঃ মামুনার রশিদ ওরফে মামুন (৩৪), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং-কালিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ—তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার হয়।

সাব্বির আহাম্মেদ (৪২), পিতা-মৃত নুরুল হক, সাং-মহুরীপাড়া, কক্সবাজার সদর—তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৬০, তারিখ ২৩/০৮/২০২৫ এবং কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-৩৮, তারিখ ২৩/০৮/২০২৫ খ্রিষ্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category