• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় অনাবাদি ৩ হাজার একর জমি

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩৮১ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ও মেস্টা ইউনিয়নের অপরিকল্পিত বাঁধে বছরের পর বছর অনাবাদি থাকছে ৩ হাজার একর জমি। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজমান। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ভুক্তভোগীরা এলাকার জালিয়ারপাড় মোড়ে মানববন্ধন করেন।

জামালপুর উপজেলার তিতপল্লাা ইউনিয়নের দিঘা বিলের সব পানি মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড়,সাপলেঞ্জা ও সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বালুকা ব্রিজ দিয়ে আখড়া বিলে নেমে যেত। বিগত কয়েক বছর ধরে ওই ইউনিয়’র প্রায় ৩ হাজার একর জমি বিভিন্ন বাঁধ নির্মান করে মাছ চাষসহ নানান কারণে তা অনাবাদি রয়েছে।

মানববন্ধনে কৃষক মাসুদুর রহমান জানান, এলাকার কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে কিছু ব্যক্তি লাভবান হতে মাছের খামার, জালিয়ারপাড় এলাকায় খাল ভরাটসহ বাঁধ নির্মান’র কারণে বিলে এলাকার পানি বের হতে না পারায় ৩ হাজার একর জমি অনাবাদি অবস্থায় রয়েছে। বিগত বছর গুলোতে ফসলি জমি অনাবাদি থাকায় প্রতিকার চেয়ে দীর্ঘ ১২ বছর থেকে প্রশাসনের কাছে ঘুরছেন ভুক্তভোগীরা।
স্থানীয় এমপিরা আশ্বাস দিলেও এর কোন সোরাহ হয়নি। সোমবার দুপুর ১২টায় উপজেলার জালিয়ারপাড় মোড় এলাকায় ভুক্তভোগী শতাধিক মানুষ মানববন্ধন করে। এ সময় অপরিকল্পিত বাঁধ নির্মানকারীদের নিষ্কাশন দাবি করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে এলাকার মাহবু্ুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, মেস্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যা আক্তারুজ্জমান মাসুদ, ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু, হাফিজুর রহমান ও জালাল প্রমুখ।
ভুক্তভোগীরা জানায়, বিলে অপরিকল্পিতভাবে মাছের খামার ও বাঁধ নির্মান করার কারণে ৩ হাজার একর জমি পানির নিচে থাকে। এতে করে উপজেলার বালুয়াটা, ডেফুলীবাড়ি, বুখুঞ্জা, দেউলিয়াবাড়ি, জালিয়ারপাড়, সাপলেঞ্জা ও কলতাপাড়াসহ ১২ টি গ্রামের কৃষকের ৩ হাজার একর জমি সামান্য বৃষ্টিতে পানির নিচে ডুবে থাক। তারা জালিয়ারপাড় খাল ভরাটের কারণে এসব জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিগত দিনে বিভিন্ন দপ্তরে আবেদন করার পরেও এর কোন কাজ হচ্ছেনা বলে জানান এলাকাবাসি। তৎকালীন উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনে খাল খননের পদক্ষেপ নিলেও পরে থেমে যায়। পরবর্তী সময়ে ২০২৫ সালের চলতি মাসে পানি নিষ্কাশনের পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন ভুক্তভোগীরা।
উপজেলা কৃষি অফিসার মো. এমদাদুল হক জানান, বিষয়টির তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, জলাবদ্ধতা সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category