• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কেরানীগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি / ২৬৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সাঈদ মোল্লা নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

পাশাপাশি আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীকে অর্থদণ্ডের টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. এরশাদ আলম জর্জ।

ধর্ষণ মামলায় সাজা পাওয়া আসামি সাঈদ মোল্লা (৫৫) খুলনার দীঘলিয়া থানার চন্দনীমহল গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে। যে বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে, সেই বাড়ির কেয়ারটেকার ছিলেন তিনি।

আজ রায় ঘোষণার দিন আসামিকে আদালতে উপস্থিত করা হয়। ঘোষণা শেষে তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই ভবনের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি প্রায়ই ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২টার দিকে ওই কিশোরী তাঁর ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে। আসামি কৌশলে তখন তাকে ছাদে নিয়ে ধর্ষণ করেন। এরপর ২৩ সেপ্টেম্বর ভয়ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানায়। এরপর তার মা সাঈদ মোল্লার বিরুদ্ধে মামলা করেন।

পরের বছরের ৩১ আগস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আলী জিন্নাহ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। বিচার চলাকালে আটজনের সাক্ষ্য নেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category