• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কেরাণীগঞ্জে ৯৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ৯৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মোস্তফা হাওলাদার (৪৫), পিতা-মোবারক হাওলাদার, সাং-পশ্চিম রতনপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৯৬ গ্রাম হেরোইন ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে উদ্ধারকৃত মাদকসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া। এটি শুধু যুব সমাজকে ধ্বংস করছে না, পরিবারে অশান্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিও সৃষ্টি করছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

র‌্যাব-১০ জানায়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category