• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২২৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): 
খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বাড়ির পাশে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category