• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কেরাণীগঞ্জে বিপুল পরিমাণ চোলাইমদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার কেরাণীগঞ্জে ৫৩৫ লিটার চোলাইমদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে জনৈক মোঃ দুখু মিয়ার দোচালা টিনের ঘর থেকে ১০টি নীল রঙের জারিকেনে রাখা ৫৩৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ দুখু মিয়া (৫১), পিতা- মৃত রজব আলী, সাং- পূর্ব মুগারচর, রুহিতপুর, কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দুখু মিয়ার বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category