• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ আটক ৬

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশি মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে গাজীপুর জেলার মোঃ সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছাঃ সুমি আক্তার (২৮) ও মোছাঃ বৃষ্টি আক্তার (২৮) কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫ শ’ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
অপরদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় শেরপুর জেলার মোঃ রেজাউল মিয়া (৪০), মোঃ জহির মিয়া (৩২) ও মোঃ মামুন শেখ (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে থানা থেকে আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category