• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সিরাজদিখানে নাশকতা মামলায় আ.লীগ নেতা ফজলু গ্রেফতার

মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ লিটন মাহমুদ (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফেজ মো. ফজলুল হক (৫৮) নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি উপজেলার চর নিমতলী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে সিরাজদিখান উপজেলায় প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন হাফেজ ফজলুল হক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে সরকারী সম্পত্তি দখল, সমবায় সমিতির কোটি টাকার সম্পদ আত্মসাৎ, ভুয়া দলিল করে সাধারণ মানুষের বাড়িঘর দখল, সরকারী নদী দখল ও ভরাটসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে তাঁর বিরুদ্ধে। মাত্র ১৫ হাজার টাকা মাসিক সম্মানীভিত্তিক পদে চেয়ারম্যান হয়েও ফজলুল হক কীভাবে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

অভিযোগ রয়েছে।ইউনিয়ন পরিষদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ,মসজিদ ও মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি জাল দলিল করে বাংলাদেশ ব্যাংকের ইইএফ ফান্ড থেকে ৪ কোটি টাকা উত্তোলন, উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির মার্কেট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ,সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে সমিতির জমি বে-আইনীভাবে বিক্রি করে ১ কোটি টাকা আত্মসাৎ,ভুয়া দলিল করে নিরীহ মানুষের বাড়িঘর দখল ও নদী ভরাট এসব অভিযোগে তিনি অভিযুক্ত। গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আন্দোলন দমনে ভূমিকা রাখা কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার পুলিশের হাতে গ্রেফতার হন হাফেজ মো. ফজলুল হক। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, ফজলুল হক দীর্ঘদিন ধরে প্রশাসন ও দলের প্রভাব ব্যবহার করে এলাকায় ক্ষমতার ভারসাম্য নিজের পক্ষে ধরে রেখেছিলেন। এখন তাঁর গ্রেফতারকে অনেকে “বিলম্বিত ন্যায়বিচারের সূচনা” হিসেবে দেখছেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category