• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা আটক

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা মোড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ ওই এলাকার ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “বাস্তুহারা মোড়ে এক ওএমএস ডিলার পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক এসে চাঁদা দাবি করে। স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে আসে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category