• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্তে যৌথ বাহিনীর ঝটিকা অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। সেনাবাহিনী জানায়, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল চন্দ্রগঞ্জ ও আলেয়াপুর সীমান্ত এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আটককৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category