চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান:জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি-১।
ডিবি সূত্রে জানা যায়, ২৫/০৩/২০২৬ তারিখে জামালপুর সদর থানাধীন লাঙ্গলজোড়া গ্রামে জনৈক মোঃ ফজল এর স.মিল’র সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ি এবং ২৪/০৩/২০২৫ ইং তারিখে জামালপুর সদর থানাধীন শহীদ হারুন সড়ক (চামড়া গুদাম মোড়) আল জামিয়াতুল হাবিবিয়াহ কওমী মাদ্রাসা (নুরানী কিন্ডার গার্ডেন শাখা) এর সামনে পাকা রাস্তর উপর হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে মোঃ আরিফ হোসেন (৩২), পিতা-আঃ রশিদ মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং-মনিরাজপুর, মোঃ এনামুল হক (৪৯), পিতা- মৃত আলা উদ্দিন মিয়া, মাতা- মোছাঃ ফাতেমা বেগম, সাং-বাগেরহাটা (মধ্যপাড়া), মোছাঃ সাধনা খাতুন (৪২), স্বামী- মৃত: উজ্জল মিয়া, সাং-মুসলিমাবাদ, উভয় থানা ও জেলা-জামালপুর ।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন’র নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন গাঁজাসহ ব্যবসায়ী ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক করেন এসআই (নিঃ) মোঃ সোহাগ এর নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযান দল। উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু র্পূবক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা গেছে।