• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১৩২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কম্পিউটারে শিক্ষাগত যোগ্যতার সনদ তৈরী করে পরীক্ষায় অংশ গ্রহনের দায়ে ৩ জন নারী পরীক্ষার্থী ও কম্পিউটারে জাল সনদ তৈরীর দায়ে এক কম্পিউটিার ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুল্লাহ ৪ জনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন ভাইজোড়া গ্রামের পলি আক্তার, আদর্শপাড়া গ্রামের লাকী আক্তার, ফারজানা আক্তার ও কম্পিউটারে সনদ তৈরীর দায়ের বারইখালী গ্রামের শফিকুল ইসলাম।

নির্বাহী কর্মকর্তা বলেন, (আয় বর্ধক কার্যক্রম) আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহনের জন্য বুধবার আবেদনকারিদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। ওই সময় তিনজনের আবেদনের সাথে যুক্ত করা শিক্ষাগত যোগ্যতার সনদ সন্দেহ হলে তা যাচাই করে কম্পিউটারে তৈরীর প্রমান পাওয়া যায়। এ কারনে ওই তিন নারী ও কম্পিউটার ব্যবসায়ীকে মোবাইলকোর্টে তুলে অর্থদন্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category