কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬০ (দুইশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানার চৌকস কর্মকর্তা এসআই (নি:) আ. আলিমের নেতৃত্বে একটি দল বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।