• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত: দালাল আটক, নকল প্রসাধনী জব্দ, জরিমানা দেড় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্য আটক, নকল প্রসাধনী জব্দ এবং প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্যবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০২৬ তারিখে একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশের কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

একই অভিযানে চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আরমান হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কেরাণীগঞ্জ উপজেলার কোনাখোলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার, এনএসআই, ফায়ার সার্ভিস এবং র‌্যাব-১০ এর যৌথ উদ্যোগে একটি স্যাটেলাইট এলপিজি প্ল্যান্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালের দালাল চক্র দমন, নকল প্রসাধনী উৎপাদন বন্ধ এবং অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব অপরাধ দমনে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category